টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। মাস্কটের আল-আমিরাত স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত আটটায়। জয়ই একমাত্র বিকল্প টাইগারদের সামনে। আর বিকেল চারটায় পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড।
টানা তিনটি সিরিজ জয়ের গৌরব নিয়ে বিশ্বকাপ মিশনে নামা বাংলাদেশ প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার নির্দেশ করছে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি টাইগাররা।
টাইগারদের প্রধান চিন্তাটা ব্যাটিং। টপ অর্ডার বা মিডল অর্ডার ছন্দের অভাব সবখানেই। স্লগ-ওভারে রান তোলার সংকটতো উত্তরাধিকার সূত্রে পাওয়া। ব্যাটিং অর্ডারে তাই পরিবর্তন দেখা যাবে ওমানের বিপক্ষে।
বিপরীতে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ওমান। টপঅর্ডার ব্যাটসম্যানদের ফর্ম নির্ভরতার প্রতীক স্বাগতিকদের জন্য। পেস ও স্পিনের সমন্বয়টাও দারুণ। বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি ওমান দল তাদের বৈচিত্র্যকে বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছে।
স্বাগতিক দর্শকের সুবিধা তো সঙ্গে থাকছেই। ওমান ক্রিকেটারদের মাথায় থাকতে পারে ২০১৬ বিশ্বকাপে টাইগারদের কাছে হারের প্রতিশোধ আকাঙ্খাও। / আর