খেলা

অ্যাথলেটিকোর সঙ্গে নাটকীয় ম্যাচে লিভারপুলের জয়

-
-
দুই গোল খেয়ে পিছিয়ে পরা অ্যাথলেটিকো ঘুরে দাঁড়ায় বেশ দারুণভাবে। তবে অ্যাথলেটিকো যখন ১০ জনে পরিণত হয় তখন লিভারপুলের সাথে আর পেরে ওঠেনি তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় ডিয়েগো সিমিয়নের দল। ওয়ান্দা মেত্রোপলিতানোয় মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেয়ার পর শেষে জয়সূচক গোলটিও করেন মোহামেদ সালাহ। লিভারপুলের পক্ষে অপর গোলটি করেছেন নাবি কেইতার। ম্যাচটা যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা সবারই জানা ছিল। ২০১৯-২০ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ১৩ মিনিটে সালাহ আর কেইতার গোলে এগিয়ে যায়। তবে হাল ছাড়ার দল নয় অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে পরেও ফরাসি ফরওয়ার্ড গ্রিজমানের জোড়া গোলে ম্যাচ সমতায় ফেরে অ্যাথলেটিকো। তবে সেই গ্রিজমানই লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ে ৫২ মিনিটে। আর তারপর ১০ জনের অ্যাথলেটিকো নিজ মাঠেও পেরে ওঠেনি লিভারপুলের সাথে। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ সালাহ। এই জয়ে ‘বি’ গ্রুপের ৩ ম্যাচে সবকটিতে জয় নিয়ে টেবিলের শীর্ষ স্থানে আছে লিভারপুল। আর এক জয় এক হার এবং এক ড্র নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ