খেলা

সুপার টুয়েলভের জন্য ৩ রানে পাপুয়া নিউগিনিকে হারাতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড

বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবি শেখ আবু জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি। এই ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ রানে জিততে হবে বাংলাদেশকে।

‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওমান। ২ পয়েন্ট বাংলাদেশেরও। তবে ওমানের চেয়ে রানরেটে কিছুটা পিছিয়ে মাহমুদউল্লাহর দল। পাপুয়ানিউগিনি আছে শেষে। সেরা দুই দল যাবে সুপার টুয়েলভে।

স্কটল্যান্ড যদি ওমানের কাছে হেরে যায়, আর বাংলাদেশ পাপুয়ানিউগিনিকে হারায় তবে তিন দলের পয়েন্ট হবে সমান ৪। কিন্তু রানরেট পিছিয়ে তখন বিদায় ঘণ্টা বাজবে স্কটিশদের।

বাংলাদেশ পাপুয়া নিউগিনির কাছে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে স্কটল্যান্ডের বিপক্ষে ওমানের বড় হার চাইতে হবে মাহমুদউল্লাহদের।

শেষ ম্যাচে ওমান স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও সুযোগ থাকছে স্বাগতিকদের। বাংলাদেশ যদি পাপুয়ানিউগিনির কাছে হোঁচট খায়, তবে রানরেটে পার পেয়ে যাবে তারা।

স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে ওপেনার হিসেবে লিটন দাসের ব্যাটে খুব একটা রান আসেনি। এমন অবস্থায় আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে লিটনকে দলে রাখা উচিত কিনা তা নিয়ে কথা উঠেছে।

সর্বশেষ পাঁচ ম্যাচে লিটনের ইনিংস ১৫, ৬, ১০, ৫, ৬। টি-টোয়েন্টি সংস্করণে ৪০টি ম্যাচ খেলেছেন লিটন। ৩৯ ইনিংসে তার রান এখন পর্যন্ত ৭২২ রান। গড় ১৯। সর্বোচ্চ ৬১। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ