খেলা

সুপার টুয়েলভ নিশ্চিত করল বাংলাদেশ

-
-

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করার জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন রানের ব্যবধানে জয়। প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেল ৮৪ রানের বড় ব্যবধানে টাইগাররা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮১ রান তোলে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউ গিনি। দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেটের পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১০.৩ ওভারে মাত্র ২৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলায় পাপুয়া নিউ গিনির পরাজয়টা ছিল শুধুই সময়ের ব্যাপার। এরপর কিপলিন ডরিগা এবং চাদ সোপার কিছুটা সময় লড়াই করলেও দলীয় ৫৪ রানের মাথায় সাইফউদ্দিনের শিকার হয়ে সোপার ফিরে যান। তবে ৪৬ রানে অপরাজিত ছিলেন কিপলিন ডরিগা। মাত্র ৯৭ রানেই শেষ হয়ে যায় পাপুয়া নিউ গিনির ইনিংস।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৪ ওভার বল করে ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে শহিদ আফ্রিদির সমান সবোর্চ্চ ৩৯ উইকেটের মালিক হলেন তিনি। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। এছাড়া, সাইফউদ্দিন এবং তাসকিন নেন দুইটি, মাহেদি হাসান নেন একটি করে উইকেট।

এর আগে, পাপুয়া নিউ গিনির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমেই খেই হারান টাইগার ওপেনার নাঈম শেখ, শূন্য রানে ফিরে যান সাজঘরে। লিটন-সাকিবের ব্যাটে চড়ে ঘুঁরে দাড়ানোর চেষ্টা বাংলাদেশের। দলীয় ৫০ রান আর ব্যক্তিগত ২৯ রানে আসাদ ভালার শিকারে পরিণত হন লিটন দাস। সাকিবের অন্যপ্রান্তে বেশিক্ষণ টেকেননি মুশফিকও। ৪৬ রানে আসাদ ভালার ২য় শিকার হয়ে ফিরেছেন সাকিব আল হাসানও। হাফসেঞ্চুরি পান ক্যাপ্টেন রিয়াদ। শেষদিকে আফিফ আর সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় টাইগাররা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ