খেলা

সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচের সূচি

-
-

পাপুয়া নিউগিনির বিপক্ষে দারুণ জয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এবার সুপার টুয়েলভে লড়াইয়ের অপেক্ষায় লাল-সবুজের দল। মূল পর্বে বাংলাদেশের অভিযান শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

আজই শেষ হতে চলছে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াবে সুপার টুয়েলভের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচগুলো।

বাছাই পর্বে রানার্সআপ হওয়াতে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ খেলবে বাংলাদেশ। সেখানে তারা মোকাবিলা করবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। মূল পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়।

অন্যদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভে পাবে গ্রুপ-১-এতে থাকা ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে। এছাড়া গ্রুপ ‘এ’ রানার্সআপ দলও সুযোগ পাবে এখানে।

এক নজরে সুপার টুয়েলভে বাংলাদেশ ম্যাচের সূচি:

২৪ অক্টোবর: বাংলাদেশ ও এ-১ (শারজাহ)

২৭ অক্টোবর: বাংলাদেশ ও ইংল্যান্ড (আবুধাবি)

২৯ অক্টোবর: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ(শারজাহ)

২ নভেম্বর: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা (আবুধাবি)

৪ নভেম্বর: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া (দুবাই)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ