খেলা

টি-টুয়েন্টি বিশ্বকাপ: শুরু হলো আসল লড়াই

-
-

বাছাইপর্ব শেষে পর্দা উঠেছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের। আবুধাবিতে অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হলো সুপার টুয়েলভ। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়েছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এক নম্বর গ্রুপের ম্যাচ এটি। বাছাইপর্বে রানার্সআপ হওয়ায় কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে এই দুটি দল ছাড়াও টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। রোববার লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সুপার টুয়েলভ অভিযান।

পাপুয়া নিউগিনিকে বিশাল ব্যবধানে হারিয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। একই দিনের দ্বিতীয় ম্যাচে ওমান হেরে যাওয়ায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি।

‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড। তারা পড়েছে দুই নম্বর গ্রুপে। স্কটিশদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নামিবিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ