খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে দিলো পাকিস্তান

-
-

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেলো দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান। নিউজিল্যান্ডকে তারা ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে। এর মধ্য দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এলো দলটি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

জবাবে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাক বাহিনী। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। শেষ দিকে অভিজ্ঞ শোয়াইব মালিক ও আসিফ আলির অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি জয় নিশ্চিত করে।

তার আগে দলীয় ৮৭ রানের মাথায় ৫টি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শোয়াইব মালিক করেছেন অপরাজিত ২০ বলে ২৬ রান ও আসিফ আলি অপরাজিত ১২ বলে ২৭ রান।

কিউই বোলারদের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন সদি। এছাড়া বোল্ট, সাউদি এবং সান্টনার নেন একটি করে উইকেট।

এর আগে প্রথমে ব্যাট করে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলটির পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন কনওয়ে ও ড্যারিল মিচেল। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৫ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন হারিস রউফ।

এই জয়ের মধ্য দিয়ে যেন অপমানের কঠোর জবাব দিলো পাকিস্তান। বিশ্বকাপের আগে দেশটিতে সিরিজ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর দিন নিরাপত্তার অজুহাত দিয়ে সিরিজ বাতিল করে দেয় তারা। পিসিবির সঙ্গে কোনো আলোচনা না করেই এককভাবে তারা এ সিদ্ধান্ত নিয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ