খেলা

বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বরখাস্ত

-
-

বরখাস্ত হলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। নিজেদের টুইটার অ্যাকাউন্টে রোনাল্ডকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে কাতালানরা।

সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে বার্সেলোনা। আর এর কয়েক ঘণ্টা পরই রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় বার্সা ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ক্লাবটি বলে, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন। ক্লাবকে সার্ভিস দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছে।’

দুই বছরের চুক্তিতে গত বছর অগাস্টে বার্সার দায়িত্ব পেয়েছিলেন ডাচ খেলোয়ার রোনাল্ড কোম্যান। কিন্তু ৫৭ বছর বয়সী এই কোচ তেমন কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারেননি দলের ওপর। কোপা দেল রে জিতলেও গত মৌসুমে তার অধীনে লা লিগায় তৃতীয় হয় বার্সা। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তারা ছিটকে যায় দ্বিতীয় রাউন্ডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ