খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ আজ

-
-

টি-টোয়েন্টি বিশ্বাকপে সুপার টুয়েলভে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

অস্ট্রেলিয়ার হয়ে ৫০ ম্যাচে নেতৃত্ব দেয়া দলপতি অ্যারন ফিঞ্চ আজ খেলবেন নিজের ৭৮তম টি-টয়োন্টি ম্যাচ। অন্যদিকে ২০১৯ সালে ক্যাপ্টেন্সি পাওয়া লঙ্কান অধিনায়ক শানাকা খেলতে নামবেন ক্যারিয়ারের ৫৪ তম ম্যাচ। তবে অভিজ্ঞতার মাপ কাঠিতে এখানেও এগিয়ে অজিরা।

মাঠের লড়াইয়ে দুই দলের ম্যধ পার্থক্য গড়ে দিতে পারেন অজি ব্যাটার মিচেল মার্শ, সাথে ক্যাপ্টেন ফিঞ্চ। বিপরিতে শ্রীলঙ্কার স্কোর বোর্ড সচল রাখার জন্য তৈরি চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজা পাকসেরা। এই দুই জনের ব্যাটেই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ডুবিয়েছে লঙ্কানরা।

তবে মধ্যপ্রাচ্যের স্পোর্টিং উইকেট কখনো দখলে নেয় ব্যাটসম্যান আবার কখনও বোলার। ৫৩ উইকেট নেয়া ৪২ টি টোয়েন্টি এক্সপেরিয়েন্সের অজি পেসার মিচেল স্টার্ক পরীক্ষা নেবেন লঙ্কান ব্যটারদের। ১১ ম্যাচে অভিজ্ঞতায় ১৪ উইকেট নেয়া লাহিরু কুমারাকে মোকবেলা করতে হবে অজিদের।

পেসারের পর স্পিনার, এই আসরে এখনও পর্যন্ত লঙ্কান দুই স্পিনার হাসারাঙ্গা ও ঠিকসানার শিকারের যোগফল ১৪ উইকেট। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্যও রয়েছে অজি তুরুপরে তাস অ্যাডাম জাম্পা। এই স্পিনার ৫১ টি টোয়েন্টিতে ৫৪ উইকেট নেয়া এই লেগি গড়ে দিতের পারেন ম্যাচের ভাগ্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ