খেলা

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ আজ

-
-

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শীর্ষ স্থানের লড়াইয়ে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ খেলেই দু’টিতেই জিতেছে ইংল্যান্ড ও অস্টেলিয়া। তাই গ্রুপ ১ এর টেবিলে দু’দলের পয়েন্ট সমান ৪। এ ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে অজিরা অথবা ইংলিশরা। ফরম্যাটটা টি-টোয়েন্টিতে হলেও এই ম্যাচে পাওয়া যাবে অ্যাশেজের আবহও। বিশ্বকাপ শেষে অ্যাশেজ সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজ।

এদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় ইংল্যান্ড। দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পায় ইংল্যান্ড। বাংলাদেশকে ৮ উইকেটে হারায় মরগান বাহিনী। ইংল্যান্ডের মত স্বাচ্ছেন্দ্যে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়াও। ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ও ৭ উইকেটে শ্রীলঙ্কাকে হারায় অজিরা।

সমীকরণে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১০বার জিতেছে অজিরা। ৮বার জয় ইংলিশদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোয়িনিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ