খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়

-
-

শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্বকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়। ওয়ানেন্দু হাসারাঙ্গার হ্যাটট্রিকের পরও জয় ছিনিয়ে নিতে পারেনি শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ১৪২ রানে অলআউট হয় শ্রীলংকা।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫তম ম্যাচে আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১৫ রান। লাহিরু কুমারার করা ২০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইকে পাঠান কাগিসো রাবাদা।

ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান মিলার। চতুর্থ বলে সিঙ্গেল নেন তিনি। শেষ দুই বলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ১ রান। কাগিসো রাবাদা পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

অবশ্য শেষ দিকে ১৮ বলে আফ্রিকার প্রয়োজন ছিল ৩১ রান। ১৫তম ওভারের শেষ বলে এইডেন মার্কওরামকে আউট করেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। ১৮তম ওভারে বোলিংয়ে এসেই প্রোটিয়া অধিনায়ক টিম্বা বাভুমাকে সাজঘরে ফেরান হাসারাঙ্গা। বাভুমাই ব্যাটিং বিপর্যয়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যান। উদ্বোধনীতে নেমে ফেরেন ১৮তম ওভারে। তার আগে করেন ৪৬ বলে ৪৬ রান।

বাভুমাকে আউট করে শ্রীলংকাকে জয়ের স্বপ্ন দেখান হাসারাঙ্গা। ওভারের দ্বিতীয় বলে নতুন ব্যাটসম্যান ডুয়াইন পিটোরিয়াসকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসারাঙ্গা। তার দুর্দান্ত বলে দারুণভাবেই খেলায় ফেরে শ্রীলংকা।

কিন্তু শেষ ওভারে লাহিরু কুমারা নিয়ন্ত্রিত বোলিং করতে না পারায় সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। ১৩ বলে দুটি ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ২০ ওভারে ১৪২/১০ রান (পাথুম নিশাঙ্কা ৭২, চারিথ আসালঙ্কা ২১; তাবরিজ শামসি ৩/১৭, ডুয়াইন পিটোরিয়াস ৩/১৭)।

দক্ষিণ আফ্রিকা: ১৯.৫ ওভারে ১৪৬/৬ (টিম্বা বাভুমা ৪৬, ডেভিড মিলার ২৩*, এইডেন মার্কওরাম ১৯, রিশি ভেন দার ডুসেন ১৬; ওয়ানেন্দু হাসারাঙ্গা ৩/২০, দুশমন্ত চামিরা ২/২৭)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ