খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয়ের খোঁজে বাংলাদেশ, প্রতিপক্ষ দ.আফ্রিকা

-
-

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়ের খোঁজে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

সমীকরণে টুর্নামেন্টে তিন খেলায় তিনটিতেই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় টাইগাররা। যদিও গাণিতিকভাবে মাহমুদউল্লাহ বাহিনীর শেষ চারে ওঠার সুযোগ এখনও রয়েছে। এর জন্য প্রয়োজন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়।

তবে এমন অবস্থায় বাংলাদেশের ওপর বড় ধাক্কা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে, সাকিবের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারীর জন্য। টাইগার অলরাউন্ডারের জায়গায় একাদশে প্রথমবারের মতো সুযোগ পেতে যাচ্ছেন শামীম।

অপরদিকে সেমিতে যাওয়ার দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া সাউথ আফ্রিকা।

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী ও রুবেল হোসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ