খেলা

রোনালদোর জোড়া গোলে গ্রুপ টেবিলের শীর্ষে ম্যানইউ

-
-

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে একের পর একে জাদুকরী মুহূর্ত উপহার দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ এফ- এর শীর্ষস্থানও ধরে রাখলো দলটি।

মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডে ইতালিয়ান ক্লাব আটলান্টার মাঠে তাদেরই বিপক্ষে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। সমীকরণ এমন ছিল, যদি ম্যানইউ ম্যাচটি হেরে যায়, তাহলে গ্রুপ টেবিলে তাদের তিনে নেমে যেতে হবে। আর জিতলে বা ড্র করলে শীর্ষেই থাকবে রেড ডেভিলসরা।

এর বাইরে কোচ ওলে গুনার সোলসকজারের ওপরও প্রচন্ড চাপ ছিল। মূলত তিনি চাকরি হারাতে পারেন বলে গুঞ্জন ওঠেছে। কারণ, চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখনো শীর্ষ পাঁচে উঠতে পারেনি ম্যানইউ। সর্বশেষ ঘরের মাঠে লিভারপুলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ঐতিহ্যবাহী এ ক্লাবটি।

তবে সাবেক সতীর্থের মাথা উঁচুতেই রাখলেন রোনালদো। তার জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ অধিনায়কের দুটি গোলই এসেছে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে।

অবশ্য, ১২ মিনিটের সময় জসিপ ইলিসিসের গোলে এগিয়ে যায় আটলান্টা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই ম্যানইউকে সমতায় ফেরান রোনালদো। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও ইতালিয়ান ক্লাবকে এগিয়ে নেন জাপাটা। ম্যাচও ক্রমশ শেষের দিকে চলে যাচ্ছিল। সবার মাঝেই উৎকন্ঠা, এই বুঝি পয়েন্ট হারালো ম্যানইউ। কিন্তু ওই যে মাঠে আছেন মিস্টার চ্যাম্পিয়নস লিগ খ্যাত ক্রিশ্চিয়ানো! যার বিশেষত্যই হচ্ছে, অতিরিক্ত সময়ে অবিশ্বাস্য গোলে দলকে জয় এনে দেওয়া।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। ৯১ মিনিটে দারুণ এক গোলে স্কোর দ্বিগুণ করেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তবে দলকে জয় এনে দিতে পারেননি। কিন্তু যেটা করেছেন সেটাই বা কম কিসের। গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেওয়ায় শীর্ষস্থান যে ধরে রাখলো ইংলিশ জয়ান্টরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ