খেলা

বাংলাদেশের বিপক্ষে ৬ ওভারেই জয় তুলে নিলো অজিরা

-
-

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয়ে যায় লাল-সবুজ বাহিনী। জবাবে মাত্র ৬.২ ওভারে ৮ উইকেট হতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৮ ও মিচেল মার্শ করেন ১৬ রান। দুইটি উইকেট নিয়েছেন তাসকিন ও শরীফুল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আজও চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। সর্বোচ্চ ১৯ রান করেছেন শামীম হোসেন। এছাড়া নাঈম শেখ ১৭ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৬ রান। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সবাই কেবল আসা-যাওয়ার মিছিলে ছিল।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন এডাম জাম্পা। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় উইকেটগুলো সংগ্রহ করেন তিনি। এছাড়া মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড ২টি করে এবং একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

এই পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আগামীকাল শুক্রবার তারা দেশে ফিরে আসবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ