খেলা

টি-২০ বিশ্বকাপ ম্যাচ

টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

-
-

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিল ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে তাই ইংলিশদের শক্ত প্রতিপক্ষ প্রোটিয়ারা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন সেমির দৗড় থেকে ছিটকে পড়েছে। তাই গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা আছে এ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার। কিন্তু, তা হবে নানা হিসেব-নিকেশের পর। শনিবারের ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালেই কেবল তারা সেমির লড়াইয়ে টিকে থাকবে।

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিল ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে তাই ইংলিশদের শক্ত প্রতিপক্ষ প্রোটিয়ারা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন সেমির দৗড় থেকে ছিটকে পড়েছে। তাই গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা আছে এ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার। কিন্তু, তা হবে নানা হিসেব-নিকেশের পর। শনিবারের ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালেই কেবল তারা সেমির লড়াইয়ে টিকে থাকবে।

প্রায় +৩.১৮৩ রান রেট নিয়ে ইংল্যান্ড এখন সেমি ফাইনালে পৌঁছার দ্বারপ্রান্তে। ইংল্যান্ড গ্রুপ পর্যায়ের চার ম্যাচ জিতেছে। এদিকে নেট রান রেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার পরেই দক্ষিণ আফ্রিকার অবস্থান। তাদের পায়েন্ট ৬।

প্রোটিয়াদের বিরুদ্ধে ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তারা প্রত্যেকটি ম্যাচে জিতেছে এবং সেমিতে পাকিস্তানের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে। ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ হলেন জস বাটলার, জেসন রয়, ডেভিড মালান, জনি বেয়ারস্টো ও অধিনায়ক ইয়ন মরগান। তারা যেকোনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এদিকে জস বাটলার আছেন ফর্মের তুঙ্গে। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর, তিনি এখন একমাত্র ইংলিশ ক্রিকেটার যিনি সকল ফরমেটে সেঞ্চুরি করেছেন।

অন্যদিকে ইংলিশ বোলিং সাইডে আছেন স্পিনার মঈন আলি ও আদিল রশিদ। তারা তাদের কাজে খুই অভিজ্ঞ। এছাড়া ইংলিশ পেস বোলিংয়ের নেতৃত্ব দিবেন ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও লিয়াম লিভিংস্টোন।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বজর্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডব্লিউ মুলদার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডের ডুসেন।

ইংল্যান্ড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), টম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, রিস টপলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ