খেলা

পরের বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

বাংলাদেশ টিম, টি-টোয়েন্টি (ফাইল ছবি)
বাংলাদেশ টিম, টি-টোয়েন্টি (ফাইল ছবি)

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। চলতি আসরের মতো খেলতে হবে না কোয়ালিফায়ার রাউন্ড।

তবে চলতি আসরে ভরাডুবি সত্ত্বেও এই সুখবরটা বাংলাদেশ প্রত্যক্ষভাবে নিজেদের কৃতিত্বে পেয়েছে, সেটা বলা শক্ত। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে র‍্যাঙ্কিংয়ে নয় থেকে আটে উঠল বাংলাদেশ। সরাসরি খেলবে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে। আর কোয়ালিফায়ার রাউন্ড খেলে সামর্থ্যের পরীক্ষা দিয়েই সুপার টুয়েলভে খেলতে হবে উইন্ডিজকে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে ছিল ক্যারিবিয়ানরা। তবে ম্যাচটি হেরে যাওয়ায় পয়েন্টে বাংলাদেশের চেয়ে পিছিয়ে উইন্ডিজ নেমে গেছে ৯ নম্বরে। তাদের পয়েন্ট ২৩৩ এবং ২৩৪ পয়েন্ট নিয়ে ৮-এ উঠে এলো বাংলাদেশ।

দুই বিশ্বকাপের মাঝে কেবল এক বছরের ব্যবধান হওয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য অল্প কিছুদিন আগেই র‍্যাঙ্কিং ভিত্তিক নতুন এই পদ্ধতি প্রনয়ন করে আইসিসি। চলতি আসরে ফাইনালের দুই দল ও ফাইনালের পরদিন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য ৬টি দল খেলবে সরাসরি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ