খেলা

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

-
-

স্কটল্যান্ডকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল পাকিস্তান। শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ 'টু' এর চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেল পাকিস্তান। শুরুতে ব্যাট করে শোয়েব মালিকের ঝড়ো ফিফটি এবং বাবর আজমের দুর্দান্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের বড় স্কোর পায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১১৭ রানে থামে স্কটিশদের ইনিংস।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। রিচি বেরিংটন ৩৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে যান। ৪টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি। জর্জ মানসি ৩১ বল খেলে করেন ১৭ রান। কাইল কোয়েটজার করেন ৯ রান। ম্যাথ্যু ক্রস করেন ৫ রান। ডিলান বাজ আউট হন শূন্য রানে।

মাইকেল লিস্ক ১৪ বলে করেন ১৪ রান। মার্ক ওয়াট অপরাজিত তাকেন ২ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কটল্যান্ড থামে ১১ ৭ রানে। পাকিস্তানি বোলার শাদাব খান ২ উইকেট নেন। হারিস রউফ এবং হাসান আলি ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি পাক দুই ওপেনার। ১৯ বল খেলে ১৫ রান তুলেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে মাত্র ৮ রান করতে পারেন ফখর জামান। এ সময় দলকে চাপমুক্ত করেন বাবর।

তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন। মাত্র ১৯ বল খেলে ৩১ রান তুলে ফেরেন হাফিজ। এদিকে দলীয় অধিনায়ক তুলে নেন চলতি বিশ্বকাপের চতুর্থ ফিফটি। ব্যক্তিগত ৬৬ রানে গ্রিভসের শিকার হয়ে সাজঘরে ফেরেন বাবর। ৩ ছক্কা ও পাঁচ চারে সাজানো তার এই ইনিংস। এরপর আসিফ আলীকে নিয়ে শেষপর্যন্ত দলকে বড় স্কোরের পথে নিয়ে যান শোয়েব মালিক।

টানা চার হারে স্কটল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে পাকিস্তানকে হারিয়ে একটা জয় নিয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামবে স্কটিশরা। তবে পাকিস্তানের জন্য সমীকরণ একটাই। এরইমধ্যে তারা আগের সব ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকে সেমিতে উঠেছে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে যেতে চাইবে পাকিস্তান।

দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে। আফগানদের পাশাপাশি সেমিতে উঠার আগেই বিদায় নিয়েছে ফেবারিট ভারত। ফলে সেমির চার দল এখন- পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।

স্কটল্যান্ড একাদশ

জর্জ মানসি, হামজা তাহির, রিচি বেরিংটন, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), ডিলান বাজ, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ