খেলা

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

সাকিব আল হাসান, ক্রিকেটার / Photo: ICC Cricket
সাকিব আল হাসান, ক্রিকেটার / Photo: ICC Cricket

ফের আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারিয়েছেন সাকিব আল হাসান। এ ক্রিকেট মহাতারকাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী।

আফগান অলরাউন্ডার নবীর পুঁজি এখন ২৬৫ রেটিং পয়েন্ট। আর সাকিবের সংগ্রহ এখন ২৬০ রেটিং পয়েন্ট।

দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। এই পাঁচ পয়েন্টের ব্যবধানেই পিছিয়ে থেকে র‌্যাঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছেন সাকিব।

বিশ্বকাপের মাঝে ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। দীর্ঘ দিন পর র‍্যাঙ্কিংয়ের রাজত্ব ফিরে পেয়েছিলেন এ ক্রিকেট মেগাস্টার। কিন্তু চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব। উঠে যান র‍্যাঙ্কিংয়ের চূড়ায়। তবে সুপার টুয়েলভে নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া ইনজুরি টি-টোয়েন্টির এ বৈশ্বিক আসরে দর্শক বানিয়ে দেয় সাকিবকে। এ কারণে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ