খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আজ সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

-
-

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করা এক দল পাকিস্তান। সুপার টুয়েলভে অপরাজিত থেকেই সেমিতে উঠেছে বাবর আজম বাহিনী। তবে কাগজে কলমে দুই দলের ব্যাটার ও বোলাররাই রয়েছে তুখোড় ফর্মে।

বাবর আজম, রিজওয়ান, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজদের সঙ্গে পাল্লা দিতে লড়তে প্রস্তুত ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল ও স্মিথরা। এছাড়া হারিস রউফ, শাহিন আফ্রিদি, শাদাবরা যেমন ফর্মে রয়েছেন তেমনই ফর্মে রয়েছেন পেট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউডও। তাই জমজমাট সেমিফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

সমীকরণে, ২০০৭ সালে প্রথম আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তবে ২০০৯ সালে ঠিকই শিরোপা ঘরে তুলে তারা। এরপর চার আসরে দু’বার সেমিফাইনাল খেললেও, ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তাই এবার ফাইনালে উঠার সুযোগ হাতছাড়া করতে চায় না বাবর বাহিনী।

অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে একবারই ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছে অস্ট্রেলিয়ার। ২০১০ সালে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বাদ বঞ্চিত হয় অজিরা। তবে এবার সেই খড়া কাটাতে চায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিশ্বকাপ দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গেøন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোয়িনিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ