খেলা

উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা, বিশ্বকাপের আরো কাছে মেসিরা

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য হয়ে উঠছে আর্জেন্টিনা। আজ শনিবার ভোরে উরুগুয়ের মাঠ মন্তেভিদিও থেকে এঞ্জেলা ডি মারিয়ার গোলে জয় ছিনিয়ে আনেন লিওনেল মেসিরা। যদিও এদিন ম্যাচের শুরুর একাদশে মাঠে নামেননি দলের সেরা তারকা মেসি। চোটের কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে আর্জেন্টিনা দলের সেরা এই তারকা মাঠে নামেন।

বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচ খেলা আর্জেন্টিনা এখনো অপরাজিত। ৮ জয় আর ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। তাদের ওপরে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৪। ১২ ম্যাচের ১১টিতেই জিতেছে নেইমাররা। এদিকে, ১৩ ম্যাচের চারটিতে জয়, চারটিতে হার আর পাঁচ ড্রয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে উরুগুয়ে। তাদের পয়েন্ট ১৬।

আজকের ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি উরুগুয়ে। ম্যাচে বল দখলে ৬৪ শতাংশ ছিলো আর্জেন্টাইনরা। ৩৪ শতাংশ সময়ে বল পায়ে রাখতে পেরেছিলো উরুগুয়ে। ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা। ১৭ মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল। প্রথমার্ধের বাবিটা সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সাফল্য পায়নি উরুগুয়ে। এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর দুই দলই গোল আদায়ের চেষ্টা করে। কিন্তু কোনো পক্ষই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আর্জেন্টাইনরা ব্যবধান বাড়াতে পারেনি। গোল শোধ করতে পারেনি উরুগুয়েও। তাই ডি মারিয়ার একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। আর এ জয়ে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিতের পথে আরো এক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ