খেলা

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল / ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল / ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার সকালে পাকিস্তান ক্রিকেট দলকে বহনকারী ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছায়।

আগের সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া পাকিস্তান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। ঢাকায় পা দেওয়ার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আগামীকাল থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাংলাদেশে আসবেন ১৬ নভেম্বর। তবে, স্কোয়াডের বাকি খেলোয়াড়েরা শুক্রবার মধ্যরাতের ফ্লাইটে রওনা দিয়ে এসে পৌঁছেছেন বাংলাদেশে।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর, ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে দ্বিতীয় টেস্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ