খেলা

পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া
পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলো সার্বিয়া। রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে এ গ্রুপের শেষ রাউন্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে ২-১ হারায় সার্বিয়া।

পর্তুগালের জন্য সমীকরণটা ছিল একটু সহজ। ড্র করলেই মিলবে কাতারের টিকিট। ম্যাচের শুরুতে গোলের দেখাও পেয়ে যায় পর্তুগাল। ম্যাচের ২য় মিনিটে বের্নার্দো সিলভার বাড়ানো বলটি ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন রেনাতো সানচেস। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি পর্তুগিজরা। ম্যাচের ৩৩ মিনিটে সমতায় ফেরেন সার্বিয়া। দুসান তাদিচের শটটি পেরেইরার গায়ে লেগে জালে ঢুকে যায়।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সতীর্থের ক্রস থেকে আলেক্সান্দার মিত্রোভিচের হেডে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সার্বিয়া। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই ২০২২ বিশ্বকাপে জায়গা করে নেয় সার্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পর্তুগাল। তবে বিশ্বকাপের আশা এখনও টিকে আছে পর্তুগিজদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ