খেলা

স্বপ্ন দেখিয়েও পারলো না টাইগাররা

স্বপ্ন দেখিয়েও পারলো না টাইগাররা
স্বপ্ন দেখিয়েও পারলো না টাইগাররা

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

এর আগে টপ অর্ডারের ব্যর্থতার ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশের মতো দ্রুত উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ২৮ রান তুলতেই ৪ উইকেট হারায় দলটি। মোহাম্মদ রিজওয়ান ১১, বাবর আজম ৮, হায়দার আলী ০ ও রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরা শোয়েব মালিকও ০ রান করেন। কিন্তু পঞ্চম উইকেটে ফখর জামান ও খুশদিল শাহের ৫৬ রানের জুটি পাকিস্তানকে চাপমুক্ত করে। দলীয় ৮০ রানের মাথায় তাসকিনের বল ফখরের ব্যাটের কানায় লেগে সোহানের তালুবন্দীতে এ জুটি ভাঙে। তখন পাকিস্তানের প্রয়োজন ৩৪ বলে ৪৮ রান। ৩৬ বলে ৩৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ফখর। ৯৬ রানের মাথায় ফেরেন খুশদিলও। শরিফুল ইসলামের বাইরের বল কানায় লেগে সোহানের হাতে তালুবন্দী হন তিনি। ৩৫ বলে ৩৪ রান আসে খুশদিলের ব্যাট থেকে। শেষ দিকে শাদাব খানের ১০ বলে ২১ ও মোহাম্মদ নাওয়াজের ৮ বলে ১৮ রানের ঝড়ো ইনিংসে অনায়াসে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। শেষ ওভারে দলটির লাগে ২ রান। পুরো ইনিংসে বল না পওয়া আমিনুল ইসলাম বিপ্লবকে শেষ ওভার করতে নিয়ে আসেন মাহমুদউল্লাহ। প্রথম বল ডট দিলেও দ্বিতীয় বল সীমানা ছাড়া করেন শাদাব খান। তাতে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৩২ রান।

৪ ওভারে ৩১ রান দিয়ে তাসকিন আহমেদ ২টি, মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি ও ৪ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন মাহেদি হাসান।

আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। লক্ষ্য ছিল আগে ব্যাট নিয়ে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়া। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার সেই আশায় দিয়েছেন ছাই। ৪.৪ ওভারে ১৫ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায়ি স্বাগতিকরা। দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান দু’জনেই ব্যক্তিগত ১ রান করে ফেরেন। ওয়ানডাউনে নামা নাজমুল হাসান শান্ত ফেরেন ৭ রানে।

দলের মারকুটে ব্যটাররা যখন ব্যর্থ, তখন ইনিংস মেরামতে ব্যস্ত হয়ে পড়েন পরের ব্যাটাররা। পাওয়ারপ্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে মাত্র ২৫ রান। যাতে ছিল মাত্র একটি চারের বাউন্ডারি! চারে নামা আফিফ হোসেন বাংলাদেশকে প্রথম বাউন্ডারির মুখ দেখান। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ-আফিফ খেলার হাল ধরার চেষ্টা করলেও দলীয ৪০ রানের মাথায় ভাঙে জুটি। ১১ বলে রিয়াদ ফেরেন ৬ রান করে। ম্যাচ আরেকটু সামনে নিয়ে ফিরতে হয় আফিফকেও। ৩৪ বলে ৩৬ রানের সেরা ইনিংস খেলেন তিনি। ২টি চার ও ছক্কায় ইনিঙসটি সাজান আফিফ। পরে নুরুল হাসান সোহানের ২২ বলে ২৮, শেখ মাহেদি হাসানের ২০ বলে ৩০ রানের ভর করে ১২৭ রান তোলে বাংলাদেশ।

সফরকারীদের হয়ে হাসান আলী ও ওভারে ২২ রানের বিনিময়ে ৩টি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ২৪ রানের নেন ২টি উইকেট। / বণি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ