খেলা

মেসির প্রথম গোলে নঁতেকে হারাল পিএসজি

মেসির প্রথম গোলে নঁতেকে হারাল পিএসজি
মেসির প্রথম গোলে নঁতেকে হারাল পিএসজি

পিএসজির জার্সিতে লিগ ওয়ানে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি। নঁতের বিপক্ষে প্যারিসিয়ানরা জিতেছে ৩-১ গোলে। ক্যাম্প ন্যুতে এক নতুনের সূচনা।

লিগ ওয়ানে খেলা ছিল মেসি-নেইমারের পিএসজির। নঁতের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যান এমবাপ্পে। সেকেন্ড হাফে পিএসজি গোলকিপার নাভাস লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে যায় পিএসজি। কিছুক্ষণ পর ম্যাচে ফেরে নঁতে, গোল করেন কোলো মোয়ানি।

ম্যাচের সবচেয়ে ম্যাজিক্যাল মোমেন্টটা আসে ৮৭ মিনিটে। পিএসজির হয়ে অভিষেকের পর এত দিন লিগে কোন গোল ছিল না লিওর। অবশেষে সেই আক্ষেপটাও ঘুচিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এর আগে অবস্য একটা আত্মঘাতি গোল করে নঁতে।

একই রাতে বার্সার কোচ হিসেবে জাভির অভিষেক ম্যাচে জয় পেয়েছে কাতালান ক্লাবটা। টানা এক মাসের ও বেশি জয়ের মুখ না দেখা বার্সা এস্পানিওলকে হারিয়েছে ১-০ গোলে। বার্সা লেজেন্ড জাভির কোচ হিসেবে কাতালান ডাগআউটে প্রথম ম্যাচ। এ যেন পাহাড় প্রমাণ প্রত্যাশার প্রারম্ভ।

ধুকতে থাকা বার্সার লিগে গত একমাসে কোন জয় নেই। টিমের অবস্থা ছন্নছাড়া। এমন সময়েই দায়িত্ব নিয়ে জাভি ফিরেছেন ন্যু ক্যাম্পে। বার্সা নামে এস্পানিওলের বিপক্ষে। ম্যাচের ফাস্ট হাফ শেষ হয়েছে গোলশূন্য স্কোরলাইন নিয়ে। দু'দলই পেয়েছিল সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কেউই।

সেকেন্ড হাফের শুরুতেই পেনাল্টি পেয়ে গেছে বার্সেলোনা। মেম্ফিস ডেপাই স্পটকিক থেকে করেছেন ম্যাচের একমাত্র গোল। জাভির প্রত্যাবর্তণের দিনে জয়ে ফিরেছে বার্সা। শেষ ৫ ম্যাচে এই একটাই জয় ওদের। টেবিলেও ৯ থেকে উঠে এসেছে ছিয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ