খেলা

ঢাকা পৌঁছেছে পাকিস্তান টেস্ট দলের ক্রিকেটাররা

ঢাকা পৌঁছেছে পাকিস্তান টেস্ট দলের ক্রিকেটাররা / BSS
ঢাকা পৌঁছেছে পাকিস্তান টেস্ট দলের ক্রিকেটাররা / BSS

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আজ ঢাকা পৌঁছেছে পাকিস্তানের টেস্ট দলের ক্রিকেটাররা। এই সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় আসর শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান।

ইতোমধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী পাকিস্তান। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ শেষে টেস্ট দলে যোগ দেব টি-২০ থেকে টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া অবশিষ্ট ক্রিকেটাররা।

আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের জন্য এখনো টেস্ট স্কোয়াড ঘোষনা করেনি বাংলাদেশ। তবে সম্ভাব্য স্কোয়াডের সদস্যরা অনুশীলনের জন্য ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহিন আফ্রিদী ও জাহিদ মাহমুদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ