খেলা

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি

হোয়াইটওয়াশ এড়ানোর প্রত্যয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৩য় ও শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা পাকিস্তানের টার্গেট ৩-০'তে সিরিজ শেষের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর, হোমগ্রাউন্ডে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জের সামনে টিম টাইগার্স।

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হাতছাড়া বাংলাদেশে।

এ পযন্ত টাইগারদের সাথে ১৪ বারের দেখায় ১২ ম্যাচেই জয় পাকিস্তানের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারানো টাইগাররা এবার হোমে নাস্তানাবুদ বাবর আজমদের কাছে। অন্ততপক্ষে শেষ ম্যাচটা জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রেহাই পেতে চাইবে মাহমুদুল্লাহর দল।

শেষ টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ ইনজুরিতে দলের দুই মারকুটে পেসার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। শেষ টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন ব্যাটসম্যান পারভেজ হোসাইন ও পেসার কামরুল ইসলাম রাব্বি।

সাইড বেঞ্চে থাকা ইয়াসির আলি, আকবর আলী, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও শামীম হোসাইনের যেকেউ যোগ হতে পারেন টাইগারদের শেষ টি-২০ একাদশে।

সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে হাসান আলীকে বিশ্রামে রেখে খেলানো হবে শাহিন শাহ আফ্রিদীকে। এছাড়া, একাদশে থাকতে পারেন শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ইফতেখার আহমেদও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ