খেলা

টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব

সাকিব আল হাসান, ক্রিকেটার / Photo: ICC Cricket
সাকিব আল হাসান, ক্রিকেটার / Photo: ICC Cricket

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে রোববার দিবাগত রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান। সেখানে চলে তার পুববার্সন প্রক্রিয়া। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু ২৬ নভেম্বর, চট্টগ্রামে। সাকিব প্রথম টেস্টেই খেলবেন কিনা নিশ্চিত নয়।

সোমবার তাকে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফতের দেখার কথা রয়েছে। মঙ্গলবার একটি ফিটনেস টেস্ট হতে পারে। এরপরই সিদ্ধান্ত হবে টেস্ট ম্যাচের ফিটনেস পাবেন কি না। তার জন্য টেস্ট দল ঘোষণাও বিলম্ব করেছেন নির্বাচকরা।

যতদূর জানা গেছে, সাকিব প্রথম টেস্ট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। চট্টগ্রামের ২২ গজে তাকে দেখা যেতে পারে। এজন্য প্রস্তুত হতে চারটি সেশনই পাচ্ছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। তবে তার ম্যাচ ফিটনেস নিয়েই যত ভাবনা।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ইনিংসের চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোট পান সাকিব।

৪ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে নেমে যান ওপেনিংয়ে। কারণ পরে নামলে দৌড়ে রান নেওয়ার একটা চাপ থাকে। ওপেনিংয়ে নেমেও বেশি করতে পারেননি। ৯ রান করে ফেরেন সাজঘরে। ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন বিসিবির ফিজিও ও চিকিৎসক। কিন্তু গ্রেড-১ এর ইনজুরি হওয়ায় সাকিব বিশ্বকাপ থেকে ছিটকে যান। শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ