খেলা

টস জিতে তৃতীয় ম্যাচেও প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি

সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ডান-হাতি পেসার শহিদুলের।

পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে ও দ্বিতীয়টিতে ৮ উইকেটে হারে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান, শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ