খেলা

বাংলাদেশ-পাকিস্তান টি২০ সিরিজ

পাকিস্তানের কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ

পাকিস্তানের কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ
পাকিস্তানের কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে জিতে বাংলাদেশকে ধবলধোলাই করল পাকিস্তান। এতে সিরিজের সব ম্যাচেই হেরেছে টাইগাররা।

১২৫ রানের টার্গেট ব্যাট করতে নেমে ৩২ রানের মাথায় বিপ্লবের শিকার হয়ে ফিরে যান বাবর আজম। এরপর হায়দার আলীকে সাথে নিয়ে রিজওয়ান এগিয়ে নেন পাকিস্তানকে। এরপর ম্যাচ গড়ায় শেষ ওভারে। পাকিস্তানকে জিততে হলে করতে হতো ৬ বলে ৮ রান। কিন্তু প্রথম বলে কোন রান না দেওয়া মাহমুদুল্লাহ পরের দুই বলে তুলে নেন দুই উইকেট। ম্যাচের সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৮ রান। ৪র্থ বলে ওভার বাউন্ডারি হলে পাকিস্তানের দরকার পড়ে ২ বলে দুই রান। এরপর শেষ বলে চার মেরে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

এর আগে, পাকিস্তানকে ১২৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বরাবরের মতোই ওপেনিংয়ের ব্যর্থতা। দলীয় ৭ রানের মাথায় ব্যক্তিগত ৫ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ওর্ডারে উপরে উঠে আসা শামীম পাটোয়ারীকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন শান্ত। কিন্তু ৮ম ওভারের মাথায় ২৩ বলে ২২ রান করে ফিরে যান শামীমও। এরপর ১৪.২ ওভারে আফিফ যখন ফিরে যান তখন দলের রান তিন উইকেটে ৮০। এরপর আর কেউ দাঁড়াতে পারেনি পাকিস্তানি বোলিংয়ের সামনে। মাত্র ১২৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে উসমান কাদির এবং মোহাম্মাদ নেওয়াজ নেন দুইটি উইকেট। ধানী এবং হ্যারিস রউফ নেন একটি করে উইকেট। এর আগে, প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা পাকিস্তান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ