খেলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ জয়-রাজা

টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা / DBC
টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা / DBC

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাকিব আল হাসানকে দলে রাখা হলেও ফিটনেস টেস্ট উৎরাতে পারলেই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। টাইগার একাদশে প্রথমবারের মতো ডাক পেয়েছেন যুব বিশ্বকাপ জেতা তরুণ টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা।

বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরা সাকিব আল হাসান মঙ্গলবার দিবেন ফিটনেস টেস্ট। সেখানে উৎরাতে পারলে তবেই প্রথম টেস্টের একাদশের জন্য বিবেচনায় থাকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৬শে নভেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দীর্ঘ ছয় বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ হচ্ছে টাইগারদের।

প্রথম টেস্টে বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াছির আলী রাব্বি, মাহমুদুল ইসলাম জয়, রেজাউর রহমান রেজা, সাকিব আল হাসান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ