খেলা

হোম গ্রাউন্ডে ড্র করে বিপাকে বার্সা

বেনফিকা বনাম বার্সেলোনা
বেনফিকা বনাম বার্সেলোনা
ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। তাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যাওয়ার অপেক্ষার পালা বাড়লো স্প্যানিশ জায়ান্টদের। সঙ্গে বেড়েছে বিদায়ের আশঙ্কাও। শেষ ম্যাচে তারা খেলবে বায়ার্নের বিপক্ষে। তাও আবার তাদের ঘরের মাঠে গিয়ে। অন্যদিকে বেনফিকা খেলবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ডায়নামো কিয়েভের বিপক্ষে নিজেদের মাঠে। এই ড্রয়ে ‘ই’ গ্রুপে ৫ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে বেনফিকার সংগ্রহ ৫ পয়েন্ট। শেষ ম্যাচে তারা জয় পেলে এবং বার্সেলোনা হারলে কিংবা ড্র করলে সুযোগ থাকবে বেনফিকার। ১৫ পয়েন্ট সংগ্রহ করে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। কোচ জার্ভি হার্নান্দেজের তত্ত্বাবধানে এদিন চ্যাম্পিয়নস লিগে কাতালানরা প্রথম ম্যাচ খেলতে নামে। প্রথমার্ধে তারা বেশ কিছু সুযোগও তৈরি করে। কিন্তু গোল মিসের মহড়ায় জালের নাগাল পায়নি। এই গ্রুপের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। ম্যাচের ১২ মিনিটে রবার্ত লেভানডোফস্কি ও ৪২ মিনিটে কিংসলে কোমান গোল করেন বাভারিয়ানদের হয়ে। আর ৭০ মিনিটে কিয়েভের ডেনিস গার্মাস একটি গোল শোধ দেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ