খেলা

এবার ‘বাংলাদেশ’ বানানেই ভুল করল বিসিবি

এবার ‘বাংলাদেশ’ বানানেই ভুল করল বিসিবি
এবার ‘বাংলাদেশ’ বানানেই ভুল করল বিসিবি

চট্টগ্রাম টেস্টের টিকেটে ভুল তথ্য নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। টিকেটে সকাল ১০টায় ম্যাচ শুরুর জায়গায় রাত ১০টা লিখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ম্যাচের দিন বাংলাদেশ দলের খেলোয়াড়দের তালিকায় ভুল করল বিসিবি। খেলোয়াড় তালিকায় নিজ দেশের নামের বানানেই ভুল করেছে ক্রিকেট বোর্ড।

আজ শুক্রবার দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়িয়েছে সকাল ১০টায়। নিয়ম অনুযায়ী, ম্যাচের ৩০ মিনিট আগে খেলোয়াড়দের তালিকা পাঠায় দুদল। সেখানে বাংলাদেশের তালিকায় স্বাগতিক দেশের নামের বানান ছিল ভুল। ইংরেজিতে লেখা বাংলাদেশের বানানে ‘এন’-এর জায়গায় ‘এম’ লেখা ছিল। অর্থাৎ, ‘Bangladesh’-এর জায়গায় লেখা ছিল ‘Bamgladesh’!

এর আগে ম্যাচের টিকেটের গায়ে লেখা ছিল—চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হবে রাত ১০টায়! অথচ, খেলা শুরুর সময় সকাল ১০টা। বিসিবি অবশ্য জানিয়েছে, এটি ছাপার ভুল। এবার বাংলাদেশ বানানেও তাই হলো কি না, সেটিই দেখার বিষয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ