অবশেষে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে সমর্থ হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই দলীয় খাতায় ১ রান যোগ করতেই পাক শিবিরে জোড়া আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। এর মধ্য দিয়ে চট্টগ্রাম টেস্টে কিছুটা হলেও ম্যাচে ফিরলো বাংলাদেশ।
পাকিস্তানের ১৪৬ রানের সময় তাইজুলের একটি দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আবদুল্লাহ শফিক। আউট হওয়ার আগে তিনি ৫২ রান করেছেন। অর্থাৎ আজ (২৮ নভেম্বর) রানের খাতা খুলতেই পারেননি এই ব্যাটার। এর পরের বলেই ওয়ানডাউনে নামা আজহার আলিকেও একইভাবে ফিরিয়ে দেন তাইজুল। ফলে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে গেছেন আজহার।
এই রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে ১৫৫ রান নিয়ে ব্যাট করছে পাকিস্তান। এর মধ্যে ৯৮ রান নিয়ে ক্রিজে আছেন আবিদ আলি ও ৫ রান নিয়ে অধিনায়ক বাবর আজম।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: