খেলা

বার্সার আরও একটি জয়

বার্সার জয় / 90min
বার্সার জয় / 90min

ডাচ কোচ রোনাল্ড কোম্যানের অধীনে বার্সেলোনা যেনো উল্টো রথে চড়ছিল। কতৃপক্ষ বেশি দেরি করেনি, তাকে সরিয়ে বসিয়েছেন বার্সার সাবেক প্রাণভোমরা জাভি হার্নান্দেজকে। এই নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে তাদেরই মাঠে জয় নিয়ে মাঠ ছেড়েছেন জাভির শিষ্যরা। ডি ইয়ং, ডিপাই ও কৌতিনহোর ম্যাজিকে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

প্রথমার্ধে কোনো দলই দেখা পায়নি গোলের। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন ডি ইয়ং। ম্যাচের ৪৮ মিনিটে তিনি গোলের দেখা পান। অবশ্য এটি শোধ করতে বেশি সময় নেয়নি ভিয়ারিয়াল। স্যামুয়েল চাকউইজের গোলের ৭৬ মিনিটে সমতা আনে স্বাগতিক দল।

ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখনই দেখা মেলে ডিপাই ম্যাজিকের। ৮৮ মিনিটে দারুণ গোল দিয়ে তিনি শুধু দলকে এগিয়েই দেননি, জয়ের ভিত গড়ে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন।

না এখানেই শেষ নয়। এবার নায়ক ফিলিপে কৌতিনহো। মাত্র ১০ মিনিট আগে নামা এই ব্রাজিলিয়ান যোগ করা সময়ে গোল দেন পেনাল্টি থেকে। পয়েন্ট ভাগাভাগির দিকে এগিয়ে যেতে থাকা ম্যাচ থেকে শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই হাসিমুখে মাঠ ছেড়েছে অতিথিরা।

এই জয়েও অবশ্য পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন আসেনি বার্সার। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে সপ্তম স্থানে। অন্যদিকে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়ালের অবস্থান ১২তে। আর এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ