খেলা

৪৪ রানের লিড পেল বাংলাদেশ

৪৪ রানের লিড পেল বাংলাদেশ
৪৪ রানের লিড পেল বাংলাদেশ

কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজ রোববার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। লক্ষ্য ছিল দ্রুত পাকিস্তানের উইকেট তুলে নেওয়া। সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা রেখেছেন তাইজুল ইসলাম। তিনি একাই নিয়েছেন সাত উইকেট। তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৮৬ রানে থামিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে ২৮৬ রানে ইনিংস গুটিয়ে নেয় পাকিস্তান। তাই প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশকে ভুগিয়েছে পাকিস্তানি ব্যাটররা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। ১১৬ রান দিয়ে সাত উইকেট নেন তিনি। ৪৭ রান খরচায় দুটি উইকেট নেন ইবাদত। আর মেহেদী হাসান মিরাজ পান একটি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৩৩০ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেন লিটন। মুশফিকুর রহিম করেন ৯১ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩০ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ রাহি ৮, ইবাদত ০; আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান ২০.৪-৫-৫১-৫, ফাহিম ১৪-২-৫৪-২, সাজিদ ২৭-৫-৭৯-১)।

পাকিস্তান প্রথম ইনিংস : ২৮৬ (আবিদ ১৩৩, শফিক ৫২, আজহার ০, বাবর ১০, ফাওয়াদ ৮, রিজওয়ান ৫, হাসান ১২, সাজিদ ৫, আশরাফ ৩৮, আফ্রিদি ১৩ ; তাইজুল ৪৪.৪-৯-১৬-৭ , ইবাদত ২৬-৭-৪৭-২, মিরাজ ৩০-৭-৬৮-১, রাহি ১২-০-৪১-০, মুমিনুল ৩-০-১২-০)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ