খেলা

মিরপুর টেস্টের দল ঘোষণা, ফিরলেন সাকিব-তাসকিন

সাকিব ও তাসকিন / ESPCCricInfo
সাকিব ও তাসকিন / ESPCCricInfo

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের জন্য ভালো খবর হলো, চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার সাবিক আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম। তবে চট্টগ্রাম টেস্টের দল থেকে কেউ বাদ পড়েনি।

এর আগে চোটে পড়ায় সাকিব পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে পারেননি। তাই মিরপুর টেস্ট খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল। কারণ চট্টগ্রাম টেস্টের জন্য ঘোষিত দলে সাকিবকে রাখাও হয়েছিল। বোর্ডের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, ফিট হওয়া সাপেক্ষে তিনি খেলবেন। পরে চোট না সারায় চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি। এখন ফিট হয়ে ওঠায় দলে রাখা হয়েছে তাকে।

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগামী শনিবার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

মিরপুর টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ, নাঈম হাসান, মাহমুদুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ