খেলা

ইতিহাস গড়লেন এজাজ প্যাটেল

৩য় বোলার হিসেবে ইনিংসের সব উইকেট দখল

এজাজ প্যাটেল, নিউজিল্যান্ড স্পিনার / Internet
এজাজ প্যাটেল, নিউজিল্যান্ড স্পিনার / Internet

ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট দখল করলেন নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল। মুম্বাই টেস্টে ভারত ইনিংসের সবকটি উইকেটই লাভ করেছেন তিনি।

মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারত অল আউট হয়েছে ৩২৫ রানে। এই ইনিংস পুরোটা জুড়েই ছিল মায়াঙ্ক আগারওয়াল ও এজাজ প্যাটেলের দ্বৈরথ। একদিকে কিউই স্পিনার তুলে নিচ্ছিলেন ভারতের একের পর এক উইকেট। অন্যদিকে, মায়াঙ্ক আগারওয়াল চালিয়ে যাচ্ছিলেন তার দুর্দান্ত ব্যাটিং। ৭ম ব্যাটার হিসেবে দলীয় ২৯১ রানের মাথায় ভারতীয় ওপেনার ব্যক্তিগত ১৫০ রানে আউট হন এজাজ প্যাটেলের বলে। আর এরপর আরও ৩টি উইকেট নিয়ে জিম লেকার ও অনিল কুম্বলের পর ইতিহাসের পাতায় নাম লেখালেন এই কিউই অর্থোডক্স স্পিনার।

এজাজ প্যাটেলের সৌজন্যে ক্রিকেট বিশ্ব দেখলো সর্বকালের অন্যতম সেরা বোলিং ফিগার, এবং সেটি হচ্ছে ৪৭.৫-১২-১১৯-১০! একা হাতে প্রতিপক্ষের পুরো ব্যাটিং অ্যাটাককে ধসিয়ে দেয়ার নতুন অর্থ দান করলেন এই বাঁহাতি স্পিনার। মুম্বাইয়ে জন্ম নেয়া এই কিউই স্পিনার ইতিহাস গড়া বোলিং করলেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর সেই রেকর্ডের এমনই মাহাত্ম্য যে, ভারতীয় ড্রেসিংরুমও দাঁড়িয়ে গেল করতালি দিতে।

এর আগে, প্রথম বোলার হিসেবে এমন দুর্দান্ত রেকর্ড করেছিলেন জিম লেকার। ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৩ রানে ১০ উইকেট লাভ করেন লেকার। এরপর দ্বিতীয় বোলার হিসেবে এই পারফেক্ট টেনের রেকর্ড করেন ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দিল্লি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে তিনি নেন ইনিংসের সবকটি উইকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ