খেলা

দ্বিতীয় টেস্ট: বৃষ্টির বাধায় খেলা শুরু হতে দেরি

বৃষ্টিবিঘ্নিত টেস্ট খেলা / File Image
বৃষ্টিবিঘ্নিত টেস্ট খেলা / File Image

মিরপুর টেস্টের তৃতীয় সেশনে মাঠে খেলা গড়াতে পারেনি। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়েছে। এবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বৃষ্টির কারণে।

প্রথম দিন কম ওভার হওয়ার কারণে আধঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল রবিবার দ্বিতীয় দিনের খেলা। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে তাও সম্ভব হচ্ছে না। শের-ই বাংলার পিচ এখন কাভারে ঢাকা।

এদিকে, আলোক স্বল্পতার কারণে প্রথম দিন মাত্র ৫৭ ওভার খেলা হয়েছে। ৩৩ ওভার বাকি থাকতেই আম্পায়ার প্রথম দিনের খেলার ইতি টানেন। প্রথম দিন পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬১ রান। প্রথম সেশনে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তোলার পর দ্বিতীয় সেশনে ২৬ ওভারে ৮৩ রান যোগ করে। বাবর ৬০ ও আজহার ৩৬ রানে অপরাজিত আছেন। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিন খেলা শুরু হবে আধঘন্টা আগে ৯টা ৩০ মিনিটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ