খেলা

নিউজিল্যান্ড সফরে ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল / File Photo
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল / File Photo

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষেই তাসমান সাগর পাড়ি দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ এই দল দিয়েছে বিসিবি।

আগামী ৮ই ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ।

সব ঠিক থাকলে দুই ম্যাচের এই সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৯ জানুয়ারি হ্যাগলি ওভারে। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

১৮ সদস্যের বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ