খেলা

মিরপুর টেস্টে বৃষ্টির হানা, শুরু হয়নি তৃতীয় দিনের খেলা

মিরপুর স্টেডিয়াম / CricInfo
মিরপুর স্টেডিয়াম / CricInfo

দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই চলে গেছে বৃষ্টির পেটে। গতকাল খেলা হয়েছে মাত্র আধা ঘণ্টা। সব মিলিয়ে খেলা গুড়িয়েছে ৬.২ওভার। এ কারণে খানিকটা ক্ষতি পুষিয়ে নিতে আজ সোমবার, ৬ ডিসেম্বর খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়নি।

দুই উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬২.২ ওভারে ১৮৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

ক্যাপ্টেন বাবর ৭১* রানের দুরন্ত এক ইনিংস খেলে এখনো ক্রিজে টিকে আছেন। তার ১১৩ বলের চমৎকার ইনিংসটি সাজানো রয়েছে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়। ১৩৬ বলে ৭ বাউন্ডারিতে ৫২* রানে বাবরকে সঙ্গ দিয়ে চলেছেন আজহার আলী।

দ্বিতীয় দিন ৬.২ ওভার ব্যাটিং করে পাকিস্তান দলীয় স্কোরে যোগ করে ২৭ রান। তবে টাইগার বোলাররা কোনো পাননি। বাবর আজম ব্যক্তিগত স্কোরে যোগ করে ১১ রান। আর আজহার আলীর ব্যাট থেকে আসে ১৬ রান। এতেই ফিফটি পূর্ণ করেছেন আজহার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ