খেলা

ইতালিয়ান সিরিআয় জয় পেয়েছে জুভেন্টাস

জুভেন্টাসের জয়
জুভেন্টাসের জয়

ইতালিয়ান সিরিআয় জয় পেয়েছে য়্যুভেন্তাস। তলানীর দল জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে য়্যুভরা।

ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে স্বাগতিকদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ৯ মিনিট পর্যন্ত। স্কোর শিটে নাম তোলেন কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়ার্দাদো। ১-০ ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

সেকেন্ড হাফেও বজায় থাকে হোস্টদের দাপট, ৮২ মিনেট পাওলো দিবালার গোলে লিড ডাবল হয় য়্যুভেন্তাসের। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ১৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এলো তুরিনের ওল্ড লেডিরা।

এদিকে, স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডিয়াগো আসটপাসের গোলে লিড নেয় সেল্টা ভিগো। তবে ৮ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। গোল করেন হুগো দুউরো। এরপর আর এগিয়ে যেতে পারেনি সেল্টা ভিগো। ৫৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো গোমেজের গোলে ২-১ এর লিড নেয় ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ