খেলা

মেসি-এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

পিএসজির জয় / CBS
পিএসজির জয় / CBS

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। এতে জোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাদের দুর্দান্ত নৈপুণ্যে ক্লাব ব্রুজেসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফরাসি জয়ান্টরা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ঘরের মাঠে ক্লাব ব্রুজেসের মুখোমুখি হয় পিএসজি। অবশ্য তারা আগেই নকআউট পর্ব নিশ্চিত করে রেখেছিল। ফলে এটা ছিল কেবল নিয়মরক্ষার ম্যাচ। তবু, কোনোভাবেই ছাড় দিতে রাজি হননি কোচ পচেত্তিনো।

ম্যাচের শুরুতেই ২ মিনিটের সময় এগিয়ে যায় প্যারিসিয়ানরা। প্রায় একক নৈপুণ্যে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এর পাঁচ মিনিট পর আবারও ফরাসি ফরোয়ার্ডের গোল। এবার তাকে বল বানিয়ে দেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। বর্তমানে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে তার গোল সংখ্যা ৩১টি।

তৃতীয় গোলের জন্য ফরাসি জয়ান্টদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের ৩৮ মিনিটের সময় দূরপাল্লার এক শটে জাল খুঁজে নেন লিওনেল মেসি। এবার এসিস্টের ভূমিকায় এমবাপ্পে। পরে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটের সময় একটি গোল শোধ করেন ক্লাব ব্রুজেসের ম্যাট রিটস।

এর ৮ মিনিট পরই পেনাল্টি পায় পিএসজি। ৭৬ মিনিটে পেনাল্টিতে গোল আদায় করতে মোটেও ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। এতেই প্যারিসের জয় নিশ্চিত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ