খেলা

হেরে গেছে ম্যানচেস্টার সিটি

হেরে গেছে ম্যানচেস্টার সিটি
হেরে গেছে ম্যানচেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। দর্শকশূন্য মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে লাইপজিগ।

ঘরের মাঠ রেডবুল অ্যারেনায় ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় লাইপজিগ। এ সময় তাদের হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোজলাই গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের শুরুতে তার করা গোলে ভর করে এগিয়ে থেকে বিরতিতে যায় লাইপজিগ। বিরতি থেকে ফিরে ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মান বুন্দেসলিগার দলটি। এ সময় আন্দ্রেয়া সিলভা গোল করেন। অবশ্য রিয়াদ মাহরেজ গোল করে ব্যবধান কমান। কিন্তু ৮২ মিনিটে ধাক্কা খায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। এ সময় সিলভাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সিটির কাইল ওয়াকার। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তাদের।

অবশ্য এরপর আর কোনো গোল হজম করেনি স্কাই ব্লুজরা। কিন্তু হারও এড়াতে পারেনি। ২-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব শেষ করে পেপ গার্দিওলার শিষ্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ