খেলা

ওয়ানডের নেতৃত্বও ছাড়লেন কোহলি, নতুন অধিনায়ক রোহিত

নতুন অধিনায়ক রোহিত
নতুন অধিনায়ক রোহিত

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ শুরুর আগেই। এরপর নতুন অধিনায়ক রোহিত শর্মার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠেও নেমেছে ভারত। এবার ওয়ানডে অধিনায়কত্বও ছেড়েছেন কোহলি। এই ফরম্যাটেও নতুন অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার এই ঘোষণা দিয়েছে ভারতের নির্বাচক কমিটি। যদিও টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যাবেন কোহলি। এই ফরম্যাটের সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন রোহিত। এদিনই আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত।

টিকে গেছেন দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা আজিঙ্কা রাহানে। যদিও একাদশে সুযোগ পেতে বেশ কষ্টই করতে হবে তাকে। হনুমা বিহারী, শ্রেয়াস আয়ার, সুরইয়া কুমার ইয়াদবরা আছেন দলে। অভিষেকেই আলো ছড়িয়েছেন আয়ার, বিহারীও দক্ষিণ আফ্রিকায় রান পেয়েছেন ‘এ’ দলের হয়ে।

নিউজিল্যান্ড সিরিজের দল থেকে ছিটকে গেছেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। তাতে সুযোগ মিলেছে জায়ান্ত ইয়াদবের। কিউই সিরিজে বিশ্রামে থাকা মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহকে ফেরানো হয়েছে প্রোটিয়া সিরিজে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, জয়ন্ত ইয়াদব, ইশান্ত শার্মা, মোহম্মদ শামি, উমেশ ইয়াদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ