খেলা

নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / পূর্বের ছবি
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / পূর্বের ছবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৮ ডিসেম্বর) রাত একটায় এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় দলটি। সেখানে গিয়ে পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ থাকায় ভালো কিছুরই আশা করছেন তিনি।

রাত ১০টা পেরুতেই একে একে বিমানবন্দরে এসে পৌঁছাতে থাকেন ক্রিকেটাররা। অনুশীলনের মতোই এখানেও সবার আগে আগমন মুশফিকুর রহিমের। এরপর বাবাকে নিয়ে আসেন তাসকিন আহমেদ। কিটস ব্যাগগুলো নামাতে নামাতেই এয়ারপোর্টে এসে হাজির হয় বিসিবির বাস। একে একে নেমে আসেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা।

একেবারে শেষদিকে দলের সঙ্গে যোগ দেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ঢাকা টেস্টে না থাকলেও, এ সফরের পুরোটা জুড়েই তিনি থাকবেন বাংলাদেশ দলের সাথে। তাই তো যাওয়ার আগে জানিয়ে গেলেন অবসাদ্গ্রস্ত, ক্লান্ত ক্রিকেটারদের নিয়ে তার পরিকল্পনার কথা।

চট্টগ্রামে-ঢাকায় কোথাও কথা বলেনি টপ অর্ডারদের ব্যাট। বোলাররা হঠাৎ এক দুই সেশনে জ্বলে উঠলেও, সিরিজ জুড়ে তারাও ছিলেন ছন্নছাড়া। এখন ব্ল্যাকক্যাপদের ডেরায় টিকে থাকতে হল কি করতে হবে তার টোটকাও দিলেন সুজন।

২০২২ এর প্রথম দিন মাউন্ট মঙ্গানুই এ প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ