খেলা

২০ বছর পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা

বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেবে বিদায় নিল বার্সেলোনা।

ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করেন থমাস মুলার। লেভান্ডোভস্কির ক্রসে হেড করেন জার্মান ফরোয়ার্ড। বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার পা দিয়ে বল ফিরিয়ে দিলেও গোল লাইন টেকনোলজিতে এগিয়ে যায় বুন্দেজ লিগার ক্লাবটি।

৯ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটি তোলেন লেরয় সানে। মাঝমাঠ ঠেকে দুর্দান্ত শটে সফরকারীদের জালে বল জড়ান ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

৬২তম মিনিটে আলপোহোনসো ডাভিয়েসের বাড়ানো বলে বাবারিয়ানদের পক্ষে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

৬ ম্যাচের ৬টিই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। আর ৮ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্স-আপ হয়েছে বেনফিকা। ৭ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিয়েছে বার্সেলোনা। তাও ২০ বছর পর। সবশেষ ২০০০-২০০১ মৌসুমে তারা শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছিল। এরপর টানা ২০ বছর তারা প্রত্যেক মৌসুমেই গ্রুপ পর্বের বাধা পেরিয়েছিল। এবার আর হলো না তাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ