খেলা

রবি শাস্ত্রীকে পাস কাটিয়ে ২০১৯ বিশ্বকাপে ভারতের দল নির্বাচন!

রবি শাস্ত্রীই ভারতের কোচ
রবি শাস্ত্রীই ভারতের কোচ

কিছুদিন আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন রবি শাস্ত্রী। তাঁর সঙ্গে চুক্তি না বাড়িয়ে নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। নতুন কোচের অধীনে এরই মধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে ভারত। বদল এসেছে রঙিন পোশাকের ক্রিকেটে নেতৃত্বেও। তবুও বেশ আলোচনায় আছেন শাস্ত্রী।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াতে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন শাস্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তাঁর মতামতকে পাত্তা না দিয়েই দল বাছাই হয়েছিল।

২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ভারত। এতদিন পর ওই বিশ্বকাপ নিয়ে শাস্ত্রী বলেন, ‘তখন দল নির্বাচনে আমার কোনো মতামত নেওয়া হয়নি। বিশ্বকাপের জন্য তিন জন উইকেটকিপার নেওয়া আমি মানতে পারিনি। ধোনি, পন্থ, কার্তিক—তিনজনকেই একসঙ্গে দলে নেওয়ার যুক্তিটা কী? এর বদলে আম্বাতি বা শ্রেয়াসের কাউকে নেওয়া যেত।’

শাস্ত্রী আরও বলেন, ‘ওই সময় আমার সঙ্গে সাধারণ আলোচনা হতো, সেটা ছাড়া আমি কখনও নির্বাচকদের কাজে নাক গলাইনি। আমি গণহারে অনেকের দিকে আঙুল তুলছি না, নির্দিষ্ট কয়েকজনের কথা বলছি। এটা বলতেই হবে—আমি যাতে (ভারতের কোচের) চাকরিটা না পাই, সেটা নিশ্চিত করতে অনেক চেষ্টা করেছিলেন অনেকে। অবশ্য জীবন তো এমনই।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ