খেলা

রোনালদোর গোলে স্বস্তির জয় পেল ম্যানইউ

রোনালদোর গোলে স্বস্তির জয় পেল ম্যানইউ
রোনালদোর গোলে স্বস্তির জয় পেল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেল ম্যানচেস্টার ইউনাইডেট। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ মিস হলেও শেষ পর্যন্ত পেনাল্টি পেয়ে ব্যবধান গড়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নরউইচ সিটির বিপক্ষে ০-১ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানইউ।

ম্যাচের শুরুতেই অর্থাৎ ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। ৩৭তম মিনিটে দারুণভাবে দু'জনকে কাটিয়ে শট নেন রোনালদো, ঝাঁপিয়ে পড়ে সেই শট আটকে দেন নরউইচ গোলরক্ষক টিম ক্রুল। বিরতির ঠিক আগে আরেকবার দলকে বাঁচান তিনি।

বিরতি থেকে ফিরে এসে ৫৬ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। ডি-বক্সের মুখ থেকে তেমু পুক্কির জোরালো শট এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ডেভিড দে হেয়া।

অবশেষে ৭৫তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। বক্সের মধ্যে নরউইচ ডিফেন্ডার তাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল তুলে নেন রোনালদো। আসরে ১৩ ম্যাচে পর্তুগিজ এ তারকার এটি সপ্তম গোল।

দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত নরউইচ। তবে দে হেয়ার অসাধারণ সেভে এগিয়ে থাকে ইউনাইটেড। ওজান কাবাকের হেড ঝাঁপিয়ে ফেরান স্প্যানিশ গোলরক্ষক। ৮৬তম মিনিটে ছয় গজ বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন রোনালদো।

শেষ পর্যন্ত তার গোলটিই জয় এনে দিয়েছে ম্যানইউকে।

এ জয়ে লিগে ১৬ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানইউ। ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অন্যদিকে ৩৭ পয়েন্ট নিয়ে লিভারপুল দুই নম্বরে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ