খেলা

ম্যারাডোনার চুরি হওয়া সেই ঘড়ি মিলল আসামে

 ম্যারাডোনার ঘড়ি / Daily Sun
ম্যারাডোনার ঘড়ি / Daily Sun

ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া ১৫ লাখ রুপি মূল্যের ‘উব্লো ’ঘড়িটি উদ্ধার করা হয়েছে। ভারতের আসাম রাজ্যে থেকে শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঘড়িটি উদ্ধার করে রাজ্য পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ওয়াজিদ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ম্যারাডোনার দুবাইয়ের বাড়ি থেকে ঘড়িটি চুরি হয়েছিল।

এক সংবাদ সম্মেলনে আসামের শিবসাগর জেলার পুলিশ সুপার রাকেশ রওশান বলেন, ওয়াজিদ ২০১৬ সালে দুবাই যান। সেখানে তিনি ম্যারাডোনার বাড়িতে কাজ করতেন। তার কাছ থেকেই ঘড়িটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, দুবাই পুলিশের সঙ্গে আলোচনা করে ওয়াজিদের বিরুদ্ধে মামলা করা হবে।

আসামের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, ওয়াজিদ ম্যারাডোনার সই করা ঘড়িটি চুরি করে দুবাই থেকে ভারতে পালিয়ে আসেন। দুবাই ও ভারতীয় পুলিশ একসঙ্গে কাজ করে ঘড়িটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ঘড়িটির দাম ১৫ লাখ রুপির বেশি। তার চেয়ে বড় কথা ঘড়িটি ফুটবল ঈশ্বরের হওয়ায় এর দাম অকল্পনীয়। মূলত এই ঘড়িটি সীমিত সংস্করণে তৈরি করা হয়েছিল। যার একটি ম্যারাডোনার কাছে ছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ