খেলা

পাকিস্তানকে ৩-১ গোলে হারাল ভারত

হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারাল ভারত / IndiaTV News
হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারাল ভারত / IndiaTV News

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শক্তিশালী ভারতের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে পাকিস্তান। শুক্রবার মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্ব র‌্যাংকিংয়ের তৃতীয় অবস্থানে থাকা ভারত প্রথম কোয়ার্টারেই গোল করে এগিয়ে যায়।

ম্যাচের প্রথম পিসি থেকেই গোল তুলে নেয় তারা। হারদিক সিংয়ের পুশের বল সুমিত স্টপ করার পর হারমানপ্রীতের হিটে জালে জড়ায় বল। এতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় অলিম্পিক পদকধারীরা।

দ্বিতীয় কোয়ার্টারে কোন দল গোল করতে না পারলেও তৃতীয় কোয়ার্টারে ফের গোল পায় ভারত। ৪২ মিনিটে ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। রিভার্স ফ্লিকে গোলটি করেন আকাশদ্বীপ।

অবশ্য তিন মিনিট পর ৪৫তম মিনিটে গোলটি পরিশোধ করে ব্যবধান কমায় পাকিস্তান। আব্দুল রানার পাসে পাকিস্তানের হয়ে ফিল্ড গোলটি করেন জুনাইদ মানজুর।

ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ৫৩ মিনিটে নিজেদের দ্বিতীয় পিসি পায় ভারত। সেখান থেকে ফের গোল করেন ম্যাচ সেরা হারমানপ্রীত। জাসকরন সিংয়ের পুশ সুমিত স্টপ করার পর তাতে হিট করে গোল করেন হারমানপ্রীত। তাদে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

এরপর ৫৪তম মিনিটে পিসি পেয়েও গোল করতে পারেনি পাকিস্তান। দুই মিনিট পর ভারতও পিসি থেকে গোল করতে ব্যর্থ হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলিম্পিক পদকধারীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ